বাংলালিংক ইনোভেটর চ্যাম্পিয়ন টিম ডিকোড

২৬ নভেম্বর, ২০২০ ১৩:১৫  
বাংলালিংক ইনোভেটর ২০২০ চ্যাম্পিয়ন হয়েছে টিম ডিকোড। এই দলের সদস্যরা হলেন আহনাফ আকিফ, আতিকা ইয়ামিন, ফায়াজ ও রায়িদ। প্রতিযোগিতায় ফাস্ট রানার্স আপ হয়েছে টিম হোয়াইট কলার ক্রু এবং সেকেন্ড রানার্স আপ টিম বিলিংক। হোয়াট কলার ক্রু দলের সদস্যরা হলেন- জাফরুল করিম, মুনিয়া শাহীন, ওয়াসিফ আমিন খান এবং মোহাম্মাদ আয়মান হাজারী। টিমি বিলিংক সদস্যরা হলেন- আব্দুল্লাহ হিল নাহিয়ান, নাফিজ ফরিদ, রিফা তাসফিয়া তন্বি ও সাওমান সাকিব। বৃহস্পতিবার ভার্চুয়াল মাধ্যমে বিজয়ীদের নাম ঘোষণা অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন শিক্ষামন্ত্রী দীপু মনি। বাংলালিংক সিইও এরিক অসের সভাপতিত্বে অনুষ্ঠানে আরো উপস্থিত ছিলেন প্রতিষ্ঠানটির চিফ হিউম্যান রিসোর্স অ্যান্ড অ্যাডমিনেস্ট্রেশন অফিসার মঞ্জুলা মোর্শেদ। বিজয়ীদের নাম ঘোষণার পর অনুষ্ঠিত হয় ভার্চুয়াল কনর্সাট।